ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি আটক

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২১ এপ্রিল) রাতে সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন বিকেলে ও দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী ও বয়েসিং ভাসমান বিওপি (বর্ডার আউটপোস্ট) টহল দল দুটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বিওপি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে ৮০০ মিটার বাংলাদেশের ভেতরে বকচর এলাকায় অভিযান চালিয়ে ভারতগামী অবস্থায় নারী ও শিশুসহ ১২ জনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, নগদ ৫০০ ভারতীয় রুপি এবং ২৪০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), তার ছেলে রাজ সিকদার (১৪) ও মেয়ে ইশা মনি (৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (৭), নাটোরের লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মলিকের মেয়ে নীলা মলিক (৩২)।
এর আগে একই দিন দুপুরে বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে বিজিবির আরেকটি টহল দল বকচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ বাংলাদেশিকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং চার হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজীব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও ছেলে দেবরাজ সরকার (৮), খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোছা. সুইটি ইসলাম (২২)।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি আটক

আপডেট সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫