ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি

কয়েকদিন আগেও যেখানে সোমেশ্বরী নদীর বুক ফেটে যাচ্ছিল খরায়, সেখানে পাহাড়ি ঢলে বাড়ছে পানি। সুনামগঞ্জের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়ায় হঠাৎ পাহাড়ি ঢলে টইটম্বুর হয়ে উঠেছে সোমেশ্বরী নদী।
সোমবার (২১ এপ্রিল) বিকেলের দিকে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি নেমে আসতে শুরু করে নদীটিতে। যা কয়েক ঘণ্টার মধ্যেই বদলে দেয় নদীর চেহারা। তবে হঠাৎ পানি বাড়ায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতি হওয়ারও কোনো শঙ্কা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি

আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫