ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

ময়মনসিংহে শুরু হলো ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

ময়মনসিংহে শুরু হলো ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।আজ ২১এপ্রিল সোমবার বিকালে ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে অংশ গ্রহনের সুযোগ পাওয়ার লক্ষ্যে এ জেলার ১৩টি উপজেলা থেকে ১৫৫ জন খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়।এতে চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৪০ জন খেলোয়াড়। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়গন সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ এবং বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার, আল-আমিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

ময়মনসিংহে শুরু হলো ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫