যশোর সদর উপজেলায় ১ হাজার ৪’শ ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ।
এ সময় সভাপতির বক্তব্যে হাসান আলী বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। এর মধ্যে ৩’শ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ১৩০ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ। বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে কৃষকরা খুশি হয়েছে।
সংবাদ শিরোনাম ::
যশোর সদর উপজেলায় পাট ও ধান বীজ বিতরণ
-
যোশর প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- ৭২২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























