ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

১১ জন পরীক্ষার্থী তাৎক্ষণিক সাময়িক বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তাদের শুধু আজকের অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫