ফরিদপুরের সালথায় দেশি অস্ত্রসহ সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাসুদ খান, (৩০) মনির হোসেন, মিলন মোল্লা (২৬) মোঃ সাগর মোল্লা (২০) ও মহাসেন মাতুব্বর (২৮), পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের মধ্যে মাসুদ খান এর নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে ও তার বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আটকৃত অপর চার জনের মধ্যে মিলন খাঁ ব্যতীত অন্য তিনজনে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া গ্রামে ডাকাত মাসুদ খান এর বাড়ি থেকে দেশীয় অস্ত্র সহ ঢাকার দলের সক্রিয় ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 
























