ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ
পবিপ্রবি মেধাবী শিক্ষার্থী আশিকের মৃত্যুতে দোয়া-মোনাজাত

আমরা হারালাম এক উদীয়মান তারকা” — আশিকের মৃত্যুতে শোকাহত পবিপ্রবি পরিবার: ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম

  • এম রহমান
  • আপডেট সময় ০৮:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। আজ ১৬ এপ্রিল (বুধবার) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তাঁর স্মরণে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আশিক ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও একনিষ্ঠ শিক্ষার্থী। তার মধ্যে ছিল দেশ ও জাতির জন্য কিছু করার অদম্য ইচ্ছা ও সম্ভাবনা। আমরা হারালাম এক উদীয়মান তারকা। ভবিষ্যতের এক সম্ভাবনাময় নেতৃত্বকে হারিয়ে ফেলেছি আমরা। এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। বিশ্ববিদ্যালয় পরিবার তার শূন্যতা বহুদিন অনুভব করবে।”

তিনি আরও বলেন, “আশিকের মতো মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষক মোঃ জুলফিকার আলী -এর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, পিআইডিসির সভাপতি প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, আইটি সেকশন এর পরিচালক প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, উপ রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, ভাইস চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ রাসেদুল করিম ও সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রিজেন্ট বোর্ডের সদস্য, কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতে অন্যান্য বক্তারা বলেন, “আশিক একজন অনুকরণীয় শিক্ষার্থী ছিলেন। তাঁর অধ্যবসায়, নিষ্ঠা ও বিনয় আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আশিকের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষক মোঃ জুলফিকার আলীর রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

পবিপ্রবি মেধাবী শিক্ষার্থী আশিকের মৃত্যুতে দোয়া-মোনাজাত

আমরা হারালাম এক উদীয়মান তারকা” — আশিকের মৃত্যুতে শোকাহত পবিপ্রবি পরিবার: ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম

আপডেট সময় ০৮:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫