ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কয়রায় এক যুগ পর স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত জাহিদুল ইসলামের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী ছবিরন নেছা ও তার পরিবারের সদস্যরা। নিহত জাহিদুল ইসলাম কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মৃত জালাল গাজীর পুত্র।

১৫ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছবিরন নেছা বলেন ,আমার স্বামী জাহিদুল ইসলাম একজন দিনমজুর। শৈশব থেকেই তিনি পিতার সাথে দিন মজুরী করে জীবিকা নির্বাহ করতেন। বিগত ২০১৩ সালের ১২ ই ফেব্রুয়ারী জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের মোল্যার রায়কে কেন্দ্র করে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়রা সদরে শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । তৎকালিন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর মাওঃ তমিজউদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর প্রফেসর সোহরাব হোসেনের নেতৃত্বে সমাবেশ শেষ করে জালালের মোড়ে আসা মাত্রই পূর্ব পরিপকল্পনা অনুযায়ী তৎকালিন আওয়ামীগীগের প্রভাবশালী নেতা সোহরাব আলীর সানার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চর্তুমুখী হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মুহুর্মুহু গুলি বর্ষণ ও হাতবোমা বিস্ফোরণে আমার স্বামী সহ অনেকেই আহত হন। আমার স্বামী জাহিদুল ইসলাম গায়ে, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে ঝলসে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার স্বামী সহ আহত ব্যক্তিদের কোন সরকারী হাসপাতালে ভর্তি করতে দেয়নি। ঘটনার দিন সন্ধ্যায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি আটকিয়ে আবারও হামলা করে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমার স্বামী জাহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি আরও বলেন, বিগত সময়ে বিচারের দাবীতে দ্বারে-দ্বারে ঘুরলেও স্বৈরাচার সরকার ও তার দোসরদের ভয়ে কেউই আমাদের সহযোগীতা করতে রাজি হয়নি। আমার স্বামী মৃত্যুবরণ করলে বিচারের দাবীতে প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। শুধু তাই নয় বিগত দিনে আওয়ামীলীগের লোকজনদের অত্যাচারে আমার পিতা ও শশুর বাড়ীর লোকজন ভিটাবাড়ি ছাড়া হয়ে যায়। সময়ের পরিবর্তন হয়েছে তাই বর্তমান সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। স্বৈরাচার সরকার ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানাই। সংবাদ সম্মেলনে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী ছবিরন নেসা, মাতা মজিদা খাতুন, মেয়ে, ভাই ও বোন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কয়রায় এক যুগ পর স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫