ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বাবাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু

ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা। হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন নিয়ে বাবার কাছে যাচ্ছিলেন মেয়ে। পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত তরুণীর নাম মোছা. হাসনা বেগম (২০)। তিনি ওই গ্রামের কৃষক মো. নূরুল হকের মেয়ে। এ ছাড়া ১০ মাস আগে তার বিয়ে হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা নূরুল হক। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে ফসলি জমিতে যাচ্ছিলেন মেয়ে হাসনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বাবাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু

আপডেট সময় ০৬:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫