ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

অসাম্প্রদায়িক চেতনায় ও বর্ণাঢ্য আয়োজনে ইবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ও অসাম্প্রদায়িক চেতনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এক র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে র‍্যালিটি সমবেত হয়।

এসময় র‍্যালিতে বাঙালি জাতির ঐতিহ্য এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রদর্শনী শোভা পায়।

এ সময় অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে নববর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এ সময় অধ্যাপক ড. মো. মনজুর রহমান বলেন, “আগামীতে পহেলা বৈশাখ পালনে আর দেরি হবে না, ইসলামী মূল্যবোধের প্রতি লক্ষ্য রেখে, বাঙালি সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। এবিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারন নেই।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবিতে যখন আমি শিক্ষক ছিলাম তখনও এতো বড় অনুষ্ঠান হতে দেখিনি। আজকে বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের সহযোগিতায় য়ে শোভাযাত্রা হয়েছে তার জন্য আমি অভিভূত হয়েছি। এটা একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। আজকে মুক্ত মনে যে অনুষ্ঠান হলো এটা জুলাই পরবর্তী বাংলাদেশের সফলতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যেসকল শহিদদের বিনিময়ে আজকের অনুষ্ঠান পালন করছি তাদেরকে উৎসর্গ করলাম।”

উল্লেখ্য: বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

অসাম্প্রদায়িক চেতনায় ও বর্ণাঢ্য আয়োজনে ইবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

আপডেট সময় ০৫:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫