ভোলায় ২০ লাখ লোখের বসবাস, এই অঞ্চলে অনেক দুর্গম চর অঞ্চল রয়েছে। যাদের কাছে ঢাকা বরিশাল যাওয়া অনেক কষ্টকর বিষয়। চীন বাংলাদেশে ফ্রেন্ডশিপ তিনটি হাসপাতালের একটি ভোলায় স্থাপনের দাবী ভেলা বাসীর। দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপ। তবে দুঃখজনক ব্যাপার হলো ভোলায় কোন মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় মানসম্পন্ন চিকিৎসা থেকে বঞ্চিত ভোলা বাসী। এমনকি ছোটখাটো দূর্ঘটনা হলে চিকিৎসার ব্যবস্হা নেই। অনেকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকা যাওয়ার পথেই চিকিৎসার অভাবে মরা যান। আওয়ামী লীগের ১৭ বছরের আমলে ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল স্হাপন করবে করবে বলে ভোলা বাসীকে আশ্বাস দেন। তবে দুঃখের বিষয় ৫ আগস্টের পর সরকারের পতনের মধ্যে দিয়ে আশা আকাঙ্ক্ষা আর পূরন হলো না। এতে ভোলা বাসীর আশা, আশায় থেকে গেলেও, আশা আর পূরন হলো না। ভোলা বাসী নতুন সরকারের কাছে নতুন করে দাবী জানান চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার দেওয়া তিনটি হাসপাতালের একটি ভোলায় যাতে স্হাপন হয়, আর ভোলা বাসীর দীর্ঘদিনের দুর্দশা মেডিকেল কলেজ হাসপাতাল স্হাপনার মধ্যে দিয়ে যাতে দূর হয় ভোলা বাসীর। দ্বীপ জেলা ভোলার গ্যাস জাতীয় স্বার্থে ব্যবহার করা হয়, নামেমাত্র ২৩৩৫ টি আবাসিক সংযোগ দেয়া হয়েছে ভোলা বাসীকে অথচ দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। ভোলা বাসী বৈষম্যের স্বীকার তাই ভোলার গ্যাস ভোলা বাসীর অধিকার। মাসুম সেজওয়াল নামে একজন বলেন- আমরা ভোলা থেকে যেই পরিমান গ্যাস দিচ্ছে, তবে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছিনা। আমরা চিকিৎসা সেবা থেকে শুরু করে অন্যান্য জেলার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকারে অনেক পিছিয়ে। ভোলার সাথে বাংলাদেশর ভু -খন্ডের কোন সড়ক যোগাযোগ নাই। আমাদের একমাত্র যাতায়াতের বাহন হলো লঞ্চ। রাত ১০ টার পর ভোলা থেকে বের হওয়ার আর কোন সুযোগ থাকেনা, কোন নিকট আত্মীয় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া এবং কেউ মারা গেলে সময় মতো এসে দাফন করবে, সেই সুযোগ আর হয়না। এর মূল কারণ যাতায়াতের ব্যবস্হা না থাকায়। তাই অন্তবর্তী কালীন সরকারের কাছে ভোলা বাসীর পক্ষ থেকে একটি বরিশাল টু ভোলার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্হা করা, আর অন্যটি মেডিকেল কলেজ হাসপাতাল স্হাপন। এতে ভোলা বাসীর দীর্ঘদিনের দুর্দশা অনেকটাই কেটে যাবে।
সংবাদ শিরোনাম ::
চীনের দেওয়া তিনটি হাসপাতালের একটি ভোলায় স্থাপনের দাবী
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৪:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৭৫৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























