চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের তৈরি করা বিভিন্ন ধরনের খাবারের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের উদোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলার আয়োজন করা হয়। খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি খাবারের পুষ্টি ও ডায়েটিক্স পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মাসুদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ,ডা: রবিউল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্যরা।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাবার মেলা অনুষ্টিত
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৬৮২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























