কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর উপজেলার আমতলা নামক স্হানে ট্রাক চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইউনুস মালিথা (৭০)জেলার দৌলতপুর থানার ইউসুফপুর গ্রামের মৃত ঈমান মালিথার ছেলে এবং তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ইউনুস মালিথা প্রতিদিনের ন্যায় সকালে নিজ ভ্যান নিয়ে ভাড়া মারতে রাস্তায় বের হয়ে জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা নামক স্থানে কুষ্টিয়া – মেহেরপুর সড়কে ওঠার সময় একটি ভ্যানকে চালকসহ কুষ্টিয়া গামী আলু বোঝায় (কুষ্টিয়া-ট -১১১৫৯৬) একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
























