ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পবিপ্রবি শিক্ষার্থী আসিকের মৃত্যু: স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার বিরুদ্ধে উত্তাল পায়রা সেতু টোল প্লাজা, আন্দোলনে একাত্মতা প্রকাশ ভিসির।

  • এম রহমান
  • আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিকের মৃত্যু ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠীরা। অভিযোগ উঠেছে, সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় আসিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে এসে বরিশাল-বাউফল সড়ক অবরোধ করেন। এতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে বিকেল ৫টায় শিক্ষার্থীরা লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার সংলগ্ন পায়রা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুত তদন্ত কমিটির  রিপোর্ট প্রকাশ করে দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে স্থায়ী সমাধানের দাবি জানান।
বিকেল সাড়ে ৫টায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ন্যায্য আন্দোলনের সঙ্গে আমি শতভাগ একমত। একজন শিক্ষার্থীর জীবন আমরা এভাবে হারাতে পারি না। আমি নিজে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করব।”
শিক্ষার্থীদের এই আন্দোলন এখন শুধু এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ নয়, বরং দেশের স্বাস্থ্যসেবা খাতের জবাবদিহিতা এবং মানোন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং যেন আর কোনো আসিক অকালে না হারায়—সেই লক্ষ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

পবিপ্রবি শিক্ষার্থী আসিকের মৃত্যু: স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার বিরুদ্ধে উত্তাল পায়রা সেতু টোল প্লাজা, আন্দোলনে একাত্মতা প্রকাশ ভিসির।

আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫