ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় এর কেন্দ্রের তাদেরকে বহিষ্কার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়েদা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিব মোঃ আত্তাপ হোসেন, বাংলা নিউজকে বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও নির্দেশে ২৩ জন পরীক্ষার্থীকে বইসা করা হয়েছে। সবাই নগরকান্দায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসি বিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করো বক্তব্য জানা সম্ভব হয়নি।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 
























