ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

জামালপুরে নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মনজিলা বেগম জিরা (৬০) নামের নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮)। ১৫ (এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিলা বেগম জিরা (৬০) হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। গতকাল মাদকের টাকার জন্য মঞ্জু বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। ঐদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী নিহত মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মঞ্জু।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফ জানান, বর্তমানে শেখ ফরিদ সুস্থ রয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত মঞ্জুকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫