ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জন শিক্ষার্থীদের

দ্রুত সময়ের হাসপাতাল চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল তারা এ কর্মসূচি শুরু করেন। এদিন সকাল ৮টায় কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। এসময় মেডিকেলের দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল না থাকায় তারা হাতেকলমে শিক্ষা নিতে পারছেন না। সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে তারা অনুশীলন করছেন। সেখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে।
চতুর্থ ব্যাচের শিক্ষার্থী প্রতিরাজ ও শাহ পরাণ মাতৃভূমিকে বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষাকার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
এদিকে কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সেখানে আসেন মেডিকেলের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভুইঞা। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও অধ্যক্ষের কথায় সাড়া দেননি শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভুইঞা বলেন, শিক্ষার্থীদের দুই দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। সেইসঙ্গে তাদের দ্রুত ক্লাসে ফেরানোর চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জন শিক্ষার্থীদের

আপডেট সময় ০২:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫