ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে রফিকুল ইসলাম নামে এক কয়েদি মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মারা যান তিনি।

মৃত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখির পাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারি তাকে কারাগারে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার আবুল কালাম আজাদ।

কারা কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার খাবারের আগে তিনি ইনসুলিন নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লেখ্য, রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলন। এ ছাড়াও তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় ০৩:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫