সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ষবরণের শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবরণের এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস, মুক্তমহাদলসহ বিভিন্ন সামাজিক সংগঠন,সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থার কর্মীসহ অনেকেই অংশ নেন। এদিকে অনুষ্ঠান স্থলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে স্থাপন করা জলযোগ বুথ। এতে বাতাসা, মুড়ি, মুড়কি, বিভিন্ন পদের নাড়ু দিয়ে আপ্যায়ন করা হয় অনুষ্ঠানস্থলে আগত সবাইকে। জেলার ব্যবসায়ীদের এমন আপ্যায়নে বেশ আনন্দ প্রকাশ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্টিত
-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০২:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ৬৭৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























