ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কালিগঞ্জে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, নির্দ্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার বাজারগ্রাম এলাকার নুরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ও অপরিপক্ক আম জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কালিগঞ্জে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ

আপডেট সময় ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫