ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

শরীয়তপুর ডামুড্যা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
১৩ এপ্রিল ৫ টার সময় ডামুড্যা উপজেলার পৌর বাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নিউ মার্কেট এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “অবৈধ কমিটি মানি না”, “গণতন্ত্র হরণকারীদের রুখে দাঁড়াও” ও “ত্যাগীদের অপমান সইবো না”—ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল করে। নেতাকর্মীদের হাতে ছিল ঝাড়ু, প্ল্যাকার্ড ও ব্যানার।
মিছিল শেষে উপজেলা নিউ মার্কেট মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, নবগঠিত আহবায়ক কমিটিতে দীর্ঘদিন দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। কোনো প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে একপক্ষীয়ভাবে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, ডামুড্যা পৌরসভার সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ.রাজ্জাক মাঝী, সাংগঠনিক সম্পাদক ডা.জাহেদ, সভাপতি পদপ্রার্থী সাব্বির সিকদার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ শামসুল আরেফিন নিরব, পৌরসভার সাবেক কমিশনার লাতু ভূইয়া, কমল বেপারী, রাজা বেপারি, শরীতুল্লাহ, পলাশ ঢালী, মামুন বেপারি, জাকারিয়া দুলাল, জলিল মাদবর, রাসেল বেপারি সহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

শরীয়তপুর ডামুড্যা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

আপডেট সময় ০৭:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫