ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

চবিতে রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক তাবুবাস ও নবাগত সহচরদের দীক্ষা অনুষ্ঠান গত শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় খেলার মাঠে সম্পন্ন হয়। এতে শতাধিক রোভার সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার মোহাম্মদ আরিফ, স্কাউটার সৈয়দ মু. মুনতাছির মোহাইমেন, নাসিমা পারভীন, চট্টগ্রাম জেলা রোভার সহ-সভাপতি ও স্কাউট ব্যক্তিত্ব মো. রুহুল আমিন খান এলটি, মো. নইমুদ্দিন হাসান তিবরিজী, এম বোরহানউদ্দিন, এস এম হাবিবুল্লাহ আবু সালেহ, সাবেক ও বর্তমান এসআরএমবৃন্দ এবং রোভার সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হাবিবুর রহমান জালাল (উডব্যাজার) এবং সঞ্চালনা করেন এসআরএম মারুফ ইসলাম।

বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার বলেন, “চবির রোভার স্কাউটের ইতিহাস গৌরবময়। রোভার স্কাউটিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা সম্ভব এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটদের ভূমিকা অনস্বীকার্য।”

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, “নবাগত রোভারগণ বিশ্ববিদ্যালয়ের পুরনো ঐতিহ্য পুনরুদ্ধার করবে এবং সামাজিক অগ্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যাবে।”
এছাড়াও চট্টগ্রাম জেলা রোভারের সদস্যরাও বক্তব্য রাখেন

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হওয়া তাবুবাসে সহচররা তাবু স্থাপন, তাবুকলা তৈরি, শরীরচর্চা, স্কাউটিংয়ের নিয়ম-কানুন ও নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে। শনিবার সকালে ৭২ জন রোভার সদস্যকে দীক্ষা প্রদান করা হয়। সন্ধ্যায় তাঁবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

চবিতে রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

আপডেট সময় ০১:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫