ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুর কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এতে বিচার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করছে স্থানীয়রা। শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কিশোর গ্যাংয়ের হামলার শিকার ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। এ ছাড়া মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তারা। এসব অপরাধের প্রতিবাদ করলে তাদের হাতে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। গত এক মাসে কিশোরদের হাতে হামলা ও মারধরের শিকার হয়েছেন অন্তত ১৫ জন নারী-পুরুষ। এসব ঘটনায় আদালতে মামলা হলেও এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। জোবায়েরের নেতৃত্বে আরও রয়েছেন- তানভির হোসেন, নাবিল হোসেন, মো. ছাব্বির হোসেনসহ অন্তত ২৫ জনের একদল কিশোর গ্যাং। তাদের সবার বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এসব কিশোর গ্যাংদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, কিশোর গ্যাংদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংদের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

লক্ষ্মীপুর কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫