ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে মাদক কারবারি আহত, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল হোসেন (৩০) নামে এক যুবক প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১১টায় জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের কালাচাঁদের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রুবেল ওই বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার (৩৪) ও একই গ্রামের হানিফ মিয়াজীর বাড়ির মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন রাব্বি (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রুবেল নিজ বাড়ির দরজায় হাটাহাটি করছিল। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতে বিদ্ধ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে রুবেলের সাথে তার সহযোগীদের বিরোধ চলে আসছিল। রুবেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের রিমান্ডে এনে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে মাদক কারবারি আহত, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫