নাটোর আদালতের মালখানা সহ বিভিন্ন রুমের দরজা জানালার গ্রীল কেটে প্রায় ৩৭ লাখ টাকাসহ গুরুত্ত্বপুর্ন আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজত খানা ও মালখানা সহ আশেপাশের ব্যাবহৃত সিসি ক্যামেরার ডিভাইসগুলোও খুলে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার সহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের সার্থে তাদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেন পুলিশ।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান,সকালে মালখানার চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে মালখানার গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা সহ স্বর্নলংকার ও রুপার কিছু গহনা খোয়া যাওয়ার তথ্য পেয়েছেন। তবে কি পরিমান আলামত খোয়া গেছে তা রেজিস্ট্রার না মিলিয়ে বলা সম্ভব না। এছাড়াও আসেপাশের কক্ষের কয়েকটি লোহার গ্রীল কাটা পাওয়া গেছে এবং এলাকাটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রনে ছিল সেই ক্যামেরার ডিভাইসও চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম। তবে তদন্তের সার্থে আটককৃতদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।
সংবাদ শিরোনাম ::
নাটোর আদালতে জানালার গ্রীল কেটে চুরি
-
মোঃ মোসলেম উদ্দিন,নাটোর প্রতিনিধ - আপডেট সময় ০২:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৬৩৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























