চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার লালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এনআই এ্যাক্টে ৪৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী একই উপজেলার নিচুধুমী এলাকার সাহাব উদ্দীনের ছেলে মোঃ শামীম রেজা (৪০)। এবং অপর অভিযান বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই উপজেলার শ্যামপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে, মোঃ সাগর আলী (২৯)কে গ্রেফতার করতে সক্ষম হন র্যাবের অভিযানিক দলটি। আজ শুক্রবার সকালে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার। এসময় তিনি গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথাও নিশ্চিত করেন।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে আটক ২
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ১২:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৬৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























