ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে ছাত্রদলের ফ্রী হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্যোগ

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

জাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ১০ দিন ব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ফ্রী হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়া হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসীম আহমেদ অনিক বলেন, “হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখনো অনেক শিক্ষার্থী এই রোগ সম্পর্কে সচেতন নয় এবং সময়মতো ভ্যাকসিন নিতে পারে না।

এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায়, জাতীয়তাবাদী ছাত্রদল- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি বিনামূল্যের হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম হাতে নিয়েছে।

আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—’সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলা। উন্নতমানের টেস্ট কিট দিয়ে ফ্রি স্ক্রিনিং করা হবে এবং প্রযোজ্যদের মাঝে ভ্যাকসিন প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি তার সুস্বাস্থ্য। তাই ছাত্রদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং সুস্থ থাকুন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জাবিতে ছাত্রদলের ফ্রী হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্যোগ

আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫