গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ( এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু দাওয়াতী গণসংযোগ করেছেন।
গতকাল শুক্রবার(১১ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সংগঠন ঘোষিত গণসংযোগ পক্ষ (১১-২৫ এপ্রিল) বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলার মিরপুর বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মাঝে দাওয়াতী গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ফরিদপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারী মো. লিমন ও স্থানীয় দায়িত্বশীলসহ শিবির নেতৃবৃন্দ।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 
























