ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণ হত্যার প্রতিবাদে শেরপুরের নকলায় শুক্রবার বিকেলে জমিয়তে আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস এর যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর শহরের জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে দেড় ঘন্টা ব্যাপী এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাজহারুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি খাদিমুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্ততাগণ ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল
-
হারুনুর রশিদ জেলা বুরো চিফ শেরপুর - আপডেট সময় ১১:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৭১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























