ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা

আদালতের আদেশে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ পেয়েছে ‘রকেট’। দলটির নিবন্ধন নম্বর ৫৫।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএমজেপি দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সুকৃতি কুমার বলেন, ‘২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়, আমরা প্রতিবাদ জানাই। কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে চাচ্ছি। তিন কোটির মতো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছে।’

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সরকার পতনের পর আদালতে রিট করে দলটি। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বিএমজেপি নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির আত্মপ্রকাশ ঘটেছিল ২০১৭ সালে। একাদশ সংসদ নির্বাচনে দলটি নিবন্ধনের জন্য আবেদন করলেও বাছাই পর্বও পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয় দলটি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এর আগে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। এতে দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৫০-এ। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা

আপডেট সময় ০৯:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫