ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া আক্তার (১২) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকাবাসী নয়ন মিয়া(২৪) নামে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী প্রতিবন্ধী শিশু লামিয়ার খালা হোসনে আরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশে শুকনো পাতার বস্তার আড়ালে বসে খেলা করছিল। এ সময় পাশের বাড়ির নয়ন মিয়া লামিয়া কে একা পেয়ে পড়নের জামা কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি লামিয়ার খালা হোসনে আরা দেখতে পেয়ে লম্পট নয়ন মিয়াকে হাতেনাতে ধরে চিৎকার করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নয়ন মিয়াকে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে।খবর পেয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান অভিযুক্ত নয়ন মিয়া কে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়।এ ঘটনায় শিশু লামিয়া আক্তারের বাবা হারুন অর রশিদ বাদী হয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আলী থানায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত নয়ন মিয়াকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কালিয়াকৈরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৯:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫