ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

ডিআইইউতে আসছে উৎসবের ঝলক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই ত্রিমাত্রিক আয়োজনকে আরও বর্ণিল করতে আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টিতে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের পরিবেশনায় মুখরিত হবে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপহার পাবেন জনপ্রিয় সব গানগুলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী চলবে রঙিন সব আয়োজন। থাকবে বৈশাখী শোভাযাত্রা, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ খাবারের স্টল, ঈদ পুনর্মিলনী ঘিরে ভিন্ন স্বাদের আয়োজন এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। এছাড়া সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলর এক নতুন মাত্র যোগ করবে।

বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা কবিতা বলেন, “এটা যেন আনন্দের ট্রিপল ডোজ! ঈদ মানেই আত্মীয়-স্বজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নববর্ষ মানেই নতুন সম্ভাবনার সূচনা আর শিরোনামহীন তো সবসময়ই হৃদয়ের কাছাকাছি। তিনটি উপলক্ষ একসাথে উদযাপন করতে পারা একেবারেই বিশেষ কিছু। যেন মনটা ভরে যায়। আবার চারপাশে উৎসবের একটা উচ্ছ্বলতা ছড়িয়ে পড়ে। এটা আমাদের স্মৃতিতে অনেকদিন থাকবে।”

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কামরুল বলেন, “ঈদ, নববর্ষ আর শিরোনামহীন- তিনটি আনন্দ একসাথে উদযাপন হতে যাচ্ছে বিষয়টি একদম চমক দেওয়ার মতো। আমার কাছে এটি অসাধারণ লেগেছে। আবার সেন্ট্রাল কালচারাল ক্লাব প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবটি উদ্বোধন হতে যাচ্ছে বিষয়টি ভালো লাগছে। এতে মেধা বিকাশের নতুন পথ খুলবে।”

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “এমন আয়োজন নিয়মিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সংস্কৃতিমনা হয়ে ওঠার সুযোগ আরও প্রসারিত করতে কাজ করবে কালচারাল ক্লাব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

ডিআইইউতে আসছে উৎসবের ঝলক

আপডেট সময় ০৮:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫