ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।
মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’
এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।
মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫