ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রংপুরে প্রথম দিনেই এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

উৎসব মুখর পরিবেশে সারাদেশে এক যোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ৫৭৭ জন পরীক্ষার্থী এবং প্রক্সি ও অন্য অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম।
অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগে এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ৫১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৬৫২ জন এবং এসএসসি (ভোক) মোট পরীক্ষার্থী ২৯৮৯ জন। এরমধ্যে অনুপস্থিত এসএসসি ২৯৬ জন, দাখিলে ২৫৮ জন এবং ভোকে ২৩ জন। তবে প্রক্সি ও অন্যান্য অপরাধের কারণে দাখিল পরীক্ষার্থীর ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান। পরে ঠিক সাড়ে ৯ টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। ঠিক সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এবারে রংপুর নগরীর রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় দরগা উচ্চ বিদ্যালয়, দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। এদিকে পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা।

অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

রংপুরে প্রথম দিনেই এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

আপডেট সময় ০৪:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫