বান্দরবানের লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় পাহাড়ের উপর একটি কথিত রিসোর্টে বুধবার (৯ এপ্রিল) বিকেলে ঘুরতে যায় ২০২৫ এর এসএসসি পরীক্ষার্থী ছেলে ও তার কলেজ পড়ুয়া বান্ধবী। সেখানে কথিত রিসোর্ট মালিকের অনুপস্থিতিতে দুই যুবকসহ আরো বেশ কয়েকজন মিলে তাদেরকে ছেলে এবং মেয়ে কে মারধর করে আটকে রেখে অভিভাকদের কাছে টাকা দাবি করে বলে জানান আটককৃত ছেলে ও মেয়ের স্বজনরা।
পুলিশ হেফাজতে থাকা মাহি(১৯) জানান, বুধবার বিকেল তিনটার দিকে বান্ধবীকে নিয়ে সে ঘুরতে যান সেখানে। তার কিছুক্ষন পরে তার পূর্ব পরিচিত দু’ যুবক সেখানে হাজির হন। এদের একজনের সাথে এর আগে থেকে মাহির বিরোধ ছিল বলে জানা যায়। তার আগে কথিত রিসোর্ট মালিক হাসান মাহমুদ মাহি ও তার বান্ধবীকে একটি ঘরের মধ্যে আটকে দেয়। এরপর ওই দুই যুবক তাকে হঠাৎ করে এসে তাপ্পর, কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মাহি ও তার বান্ধবীকে থানা হাজতে নিয়ে যান। পরে পুলিশ কথিত রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ও আটক করে থানা নিয়ে আসেন। মাহির বান্ধবীর চাচা মোজাম্মেল হক ও মা জানান, ‘আটককারীরা মুঠোফোনে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে এবং মেয়ের হাতে ফোন ধরিয়ে দিলে, মেয়েটি বাঁচাও বলে মোবাইলে আকুতি জানায়। বিষয়টি আমরা পুলিশকে জানাই’। মাহির চাচা বিশিষ্ট কাঠ ব্যসায়ী খোকন জানান, ওই ঘটনায় তার কাছেও ২০ হাজার মুঠোফোনে টাকা দাবি করেন আটককারীরা।
বর্তমানে লামা থানা পুলিশ হেফাজতে আছে, রিসোর্টে ঘুরতে যাওয়া ছেলে মেয়েসহ কথিত রিসোর্ট মালিক।
মাহি আরো বলেন তাদের মধ্যে দু’ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে ঠিক কিন্তু তাদের মধ্যে কোন উন্নতি কার্যকলাপ হয়নি। মেয়েটির মায়ের অভিযোগ হচ্ছে, এই মাহির কারণে আমার মেয়ের কলঙ্কিত হয়েছে। তাই আমি আমার কলেজ পড়ুয়া মেয়ের সাথে মাহিকে বিয়ে দিয়ে কলঙ্কমুক্ত হতে চাই। অন্যথায় আমি লামা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব । অপরদিকে মাহির চাচা ইব্রাহীম ও খোকনের দাবি হচ্ছে; ‘আগে অপহরণ, আটক ও মারধরের বিষয়ে মামলা হতে হবে, পরবর্তীতে আমরা ছেলে এবং মেয়ের পক্ষের উভয়ের আলাপ আলোচনা করে বিয়ে হবে’।
অপরদিকে লামা রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, কথিত ওই রিসোর্টটি তাদের সমিতিভুক্ত নয়। পাহাড়ের কোলে যেনতেন ঘর নির্মান করে রিসোর্টের দুর্ণামকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবি জানানো হয়। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রতিনিধি বান্দরবান 
























