(১০ এপ্রিল বৃহস্পতিবার) বগুড়ার গাবতলীতে এস এস সি পরীক্ষা ২০২৫ কে স্বাগত জানিয়ে গাবতলীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝে গাবতলী পৌর ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা সামগ্রী উপহার বিতরণ করেন পৌর ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইলাম লুকু, সাধারন সম্পাদক রায়হান রহমান তাসকিন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম, মেহেদী হাসান সুমন, সহ সাংগঠনিক সোহাগ,তারেক, সহ দপ্তর সম্পাদক আইনুল, ছাত্রদল নেতা, রায়হান রাজ, আরাফাত, সামির, ফারদিন, সনি, শহীদ সহ অনেকেই। ছাত্রদলের এমন উদ্দোগে খুশি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এবিষয়ে পৌর ছাত্রদলের সভাপতি লুকু বলেন বিএনপির ভাইসচেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ছাত্র দল হবে শিক্ষার্থী বান্ধব, ছাত্রদল গঠিত করতে ছাত্রছাত্রীদের নিয়ে। ছাত্র ছাত্রীদের যেকোন সুখে দুঃখে ছাত্রদল সর্বদা পাশে থাকবে ছাত্র দল হবে সুসংগঠিত শিক্ষা বান্ধব রাজনৈতিক দল। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ এরাই একদিন দেশ চালাবে। তাই তাদের সকল প্রয়োজনে ছাত্রদল সবসময় ছিল সামনেও থাকবে। তিনি আরো বলে আগামীতে এরকম পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মূলক বিভিন্ন আয়োজন বড় পরিসরে আয়োজন করবে ছাত্রদল। এবং সকল শিক্ষার্থীদের জন্য পৌর ছাত্রদলের পক্ষ থেকে অন্তরিক অভিনন্দন, শুভকামনা, দোয়া করেন।
সংবাদ শিরোনাম ::
বগুড়া গাবতলী পৌর ছাত্রদলের পক্ষ থেকে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ
-
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া - আপডেট সময় ০২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- ৬৬২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















