ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

মিরপুর ৮ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, আটক ১

  • হাসান মাহমুদ
  • আপডেট সময় ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাধঁ ডি ব্লক তালিম ঘর বস্তি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি বর্তমানে আশংকাজনক অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, একই এলাকার সিএনজি চালক আবুল মিয়ার ছেলে শাকিল এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত শাকিল এবং তার বাবা আবুল মিয়াকে অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আজ দুপুরে সে বাড়ির পাশে খেলা করছিল। অভিযোগ অনুযায়ী, সেই সময় শাকিল তাকে ফুসলিয়ে একটি স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাকিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ও তার বাবাকে আটক করে রাখে। পল্লবী থানা পুলিশ সাথে সাথেই আইনি ব‍্যবস্থা গ্রহন করে। স্থানীয়রা5 নং ওয়ার্ডের বাউনিয়াবাদ ডি ব্লক এর অনাকাঙ্ক্ষিত ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
বাউনিয়াবাদের ধর্ষণের ঘটনা শুনে জননেতা জনাব আমিনুল হকের নির্দেশে তাৎক্ষণিকভাবে পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীসহ সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন খান, পল্লবী থানা মহিলা দলের আহবায়ক লাকী, সদস্য সচিব পলি সহ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে গিয়েছে। পরিবারের লোকজনদেরকে সান্ত্বনা দিয়েছে। তাদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

মিরপুর ৮ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, আটক ১

আপডেট সময় ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫