পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘর কুপিয়ে ভাংচুর সহ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ ইং) দিবাগত রাতে উপজেলার দাউদখালি ইউনিয়নের দেবত্র গ্রামে। সরজমিনে গিয়ে জানা যায়, দেবত্র গ্রামের বাসিন্দা মৃত জব্বার খানের ছেলে মিলন খান ও শহিদ খানের ছেলে দুলাল খান সহ একাধিক পরিবারের লোকজন তাদের পৈত্রিক সম্পত্তিতে বসতঘর তুলে বসবাস করে আসছে। উক্ত পরিবারের লোকজন চলাচলের জন্য দীর্ঘদিনের একটি পথ মঙ্গলবার স্থানীয় মৃত শাহাদাত খানের দুই ছেলে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন খানের ইন্ধনে তার ভাই হেমায়েত হোসেন ওরফে সেলিম খান ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগী পরিবারের পথ বেরা দিয়ে আটকিয়ে দেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ প্রচার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে হেমায়েত হোসেন সেলিম তার দলবল নিয়ে ভুক্তভোগী মিলন খানের বসতঘর কুপিয়ে ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, এদের ক্ষমতার দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে মিথা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষ এনায়েত হোসেন খান ও হেমায়েত হোসেন ওরফে সেলিম খান। বর্তমানে ও একই অবস্থায় জোরপূর্বক জমি দখল চলাচলের পথ অবরুদ্ধ সহ বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে আসছে। দেশের প্রশাসন সহ সকল মহলের কাছে তাদের বিচারের দাবী জানান এলাকাবাসী। এ বিষয়ে জানার জন্য প্রতিপক্ষ হেমায়েত হোসেন ওরফে সেলিম খানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। যার কারনে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘর কুপিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ
-
পিরোজপুর প্রতিনিধি : - আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- ৬৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























