ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে সড়কে অবৈধভাবে চলাচলকারী ট্রলির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চৌমুহনী বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক। এর আগেও ওই এলাকায় ট্রলির কারণে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনার জন্য মূলত নিয়ন্ত্রণহীন ট্রলিই দায়ী বলে অভিযোগ এলাকাবাসীর।

মানববন্ধনে ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও অবৈধ ট্রলি গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহতের ভাই মো. জুবায়ের রাড়ি ও নাসির হোসেন , ছাত্রদল নেতা এনামুল হক মনন , উপজেলা যুবদলের সদস্য খোরশেদুল আলম সুজন,মাসুদ খান, কাছিপাড়া ইউনিয়ন যুবদল মজিবুর রহমান,আজমল হোসেন উজ্জ্বল, কাছিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন মৃধা, ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড রাসেল গাজী ও কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. লিটন হোসেন মৃধা।

এ সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন সড়কে প্রতিদিন অবৈধ ট্রলি চলাচল করছে। এসব ট্রলি মূলত কৃষি কাজে ব্যবহার উপযোগী হলেও এখন যাত্রী ও পণ্য পরিবহনে বেপরোয়াভাবে ব্যবহৃত হচ্ছে। অধিকাংশ ট্রলির চালকের নেই বৈধ লাইসেন্স। নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির আশঙ্কা।

বিক্ষোভকারীরা জানান, দিনের বেলায় সড়কে ট্রলি চলাচলের কারণে যানজট লেগেই থাকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। ট্রলির শব্দ দূষণ ও বেপরোয়া চালনার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি

বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫