ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুরুল আমিন (৬৫) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনায় উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়ক এলাকার খোরশেদ দপাদরের বাড়ির দরজায় চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নিয়ে নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), মো. ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭) অপর পক্ষের জামাল হোসেন, কামাল, সেলিম ও মাসুদ। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  নিহত নুরুল আমিনের ছেলে মামুনের কাছে চৌধুরী দোকানের ১৯৭ টাকা পায়। এ নিয়ে গত রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মামুন চৌধুরীর ক্যাশবাক্সে থাপ্পড় দেয়। ওই দিন আলমগীর, মাসুদ ও জামাল দোকানদার চৌধুরীর পক্ষ হয়ে মামুনকে হুমকি ধমকি দেয়। এ বিষয়টি নিয়ে পরের দিন সোমবার রাতে  মানুনের ভাই বজলুর রহমান ভুলু, মামুন ও ফিরোজ চা খাওয়ার নাম করে ওই দোকানে যায়। ওই সময় আগের ঘটনাকে কেন্দ্র করে তদের মধ্যে তর্ক-বিতর্ক  বাধে। এক পর্যায়ের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন ঘটনাস্থলে এসে সবাইকে ছাড়াতে যায়। ওই সময় তিনি পড়ে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত নুরুল আমিনের ভাই আলী হোসেন জানান, দোকানদার চৌধুরী তার ভাতিজা মামুনের কাছে তার দোকানের ১৯৭ টাকা পায়। ওই টাকার জন্য চৌধুরী তার ভাতিজাকে চাপ দেয়। পরে  ওই টাকা তিনি মিটিয়ে দেন। পরের দিন আগের ঘটনাকে কেন্দ্র করে চৌধুরীর লোকজন আমার ভাতিজাদের ওপর হামলা করে। ওই সময় আমার ভাই এগিয়ে আসলে তাকে হামলা করে তারা।

অপর দিকে প্রতিপক্ষ চৌধুরীর খালা রাশেদা বেগম বলেন, আমার বোনপুতের দোকান থেকে বাকি খায় মামুন। বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে মামুনের বাবা নুরুল আমিন ঘটনাস্থলে এসে স্ট্রোক করে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫