ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক  ১

সুন্দরবন খুলনা রেঞ্জ ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস সহ আরিফুল সরদার (২৫) নামের ১ জনকে আটক করেছে। সে দাকোপ উপজেলার কালীনগর গ্রামের কিনারুল সরদারের পুত্র।

৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ৪ জন হরিণ শিকারী পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদ সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।

খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন জানান, একটি সংঘবদ্ধ হরিণ শিকারী চক্র সুন্দরবন হতে হরিণ শিকার করে তা বিক্রির জন্য লোকালয় নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তা আটক করতে সক্ষম হই।

সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান বলেন, আটককৃত আরিফুল সরদার তার সাথে থাকা ৪ শিকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তার স্বীকারমতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আটককৃত হরিণের মাংসের ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক  ১

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫