ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বান্দরবানে শিশু ধর্ষণের অভিযুক্ত ব্যবসায়ী গ্রেপ্তার

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় আট বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চায়ের দোকানদার কাঞ্চন দাশকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাঞ্চন দাশ জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাঘমারা বাজার এলাকার গজেন্দ্র দাশের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নাস্তা কিনতে কাঞ্চন দাশের চায়ের দোকানে গেলে তিনি কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান, সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বান্দরবানে শিশু ধর্ষণের অভিযুক্ত ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫