ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পবিপ্রবিতে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও মশাল মিছিল

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক চালিত গণহত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সোমবার (৭ এপ্রিল) ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালিত হয়েছে।

দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, ক্যাম্পাসের সহকারী প্রক্টর ড. আনোয়ার জাহিদ, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের পেশ ইমামসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যা বন্ধ এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “ফিলিস্তিনের মানুষের সাহায্যে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ইসরায়েলের পণ্য বর্জন ও ফিলিস্তিনবাসীদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করব, যেন তারা এই বিপদ থেকে মুক্তি পান।”

এরপর রাত ৯.৩০ ঘটিকায় ক্যাম্পাসের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি হল থেকে শুরু হয়ে বিজয় ২৪ চত্বরে অবস্থান নেয়। সেখানে গণজামায়াত, আলোচনাসভা ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এসময় এএনএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ তূর্য বলেন, “আমাদের এ প্রতিবাদি মিছিল সরাসরি তাদের কাজে না এলেও এটি আমাদের মানসিক শান্তির প্রতীক। আমরা ইসরায়েলের পণ্য বর্জন এবং আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তি কামনা করছি।”

এছাড়া একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা সরাসরি তাদের পাশে না দাঁড়াতে পারলেও ইসরায়েলি পন্য বয়কট করতে পারি। এছাড়াও তাদের জন্য আমরা সবসময় দোয়া করবো। বাংলাদেশসহ সকল মুসলিমদেশকে তাদের পাশে এগিয়ে থাকার জন্য আহ্বান করবো। ইন শা আল্লাহ ফিলিস্তিনে একদিন স্বাধীনতার পতাকা উড়বে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

পবিপ্রবিতে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও মশাল মিছিল

আপডেট সময় ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫