ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত ফরিদ আলমকে বিএনআরএসের অভিনন্দন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা  স্মরণ ও ঐক্য: নীলফামারীতে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ অনুষ্ঠিত বিয়ে করলেন বিশ্বের জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, নিহত ১

আধিপত্যা বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন(৪০) নামে একজন নিহত হয়েছে। এসময় আরো অন্তত ১৫জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার জেরে কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তবে এই হামলার জন্য শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করছেন।

দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্যা বিস্তার মাছঘাট,মেঘনার চর,কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়। এসময় অন্তত ১৫জন আহত হয়। এর জের ধরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীম সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে বেদম মারধর করা হয়। পরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সাইজ উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান,জসিম উদ্দিনসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চারজনের অবস্থায় আশংকাজনক। অন্য আহতদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এঘটনার পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সালেহ আহমেদ বলেন,  নানা অপরাধে গত ২১ ডিসেম্বর ২ নং চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুব কবিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত সাইজ উদ্দিন মারা যায়। বেশ কয়েকজন আহত হয়। কয়েকটি বাড়িঘর ভাংচুর করার খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা, কমলাশীষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যায়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্যা বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা

লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫