ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জ ধর্মপাশায় বিক্ষোভ মিছিল 

ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ধমপাশা আনন্দ বাজার মোড় এলাকায় জাতীয় উলামা পরিষদ ও তৌহিদী জনতা ধমপাশা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় উলামা পরিষদ ও তৌহিদী জনতা পরিষদের ধমপাশা উপজেলা সহ-সভাপতি, জমিযতে উলামায়ে ইসলামে ডাঃ জুলফিকার আহমেদ বাংলাদেশ ধমপাশা উপজেলা সভাপতি মাওলানা সভাপতিত্বে, মাওলানা আমিনুল ইসলাম সঞ্চালনায় মাওলানা মুখলেছুর রহমান আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত আলেম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি আনন্দ বাজার মোড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ইসরায়েল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। নারী-শিশুসহ হাজারো মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ তথাকথিত মানবাধিকারের বিশ্বসংস্থাগুলো আজ নীরব দর্শকের ভূমিকায়।”

তারা আরও বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালন করা হয় এবং অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়।”

বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “যেখানে মুসলমানের রক্ত ঝরে, সেখানেই আমাদের প্রতিবাদ থাকবেই। এটি শুধু ফিলিস্তিনের নয়, সমগ্র উম্মাহর অস্তিত্বের প্রশ্ন।”
প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিমের ঐক্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জ ধর্মপাশায় বিক্ষোভ মিছিল 

আপডেট সময় ০১:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫