পটুয়াখালীর বাউফলে ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক।
আজ রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিজাম রাঢ়ি কাছিপাড়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের
মোঃ নাজেম রাঢ়ির ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কাছিপাড়া বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রাঢ়ি বাড়ির (নিজ বাড়ি) কাছে পৌছাঁলে দ্রুত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় বাহেরচর থেকে ছেড়ে আসা ট্রলি গাড়িটি নিজাম রাঢ়ির মোটরসাইকেলে ধাক্কা দিলে নিজাম ও তার বন্ধু মোটরসাইকেল থেকে সড়কে পরে যায় ।
এ সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিজাম রাঢ়িকে পিষে দিয়ে সড়কের ডান পাশে পরে যায় । এতে গুরুতর আহত হয় নিজাম ও তার বন্ধু।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিজাম রাঢ়িকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃরুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি 






















