ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটি ভালুকা শাখা এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখা-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ, মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি কে.এম. জসিম উদ্দিন বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক পারভেজ সাজ্জাত আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, ভালুকা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, নারী বিষয়ক সম্পাদক আমিনা আক্তারসহ স্থানীয় সদস্যবৃন্দ।

বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন তীব্র করার আহ্বান জানান। এছাড়া মাদক ও যৌন সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং নারী-শিশু সুরক্ষায় জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫