ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চোখের সামনে শেখ হাসিনার ফাঁসি দেখতে চায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার

চোখের সামনে কষ্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা। সেই সাথে তারা আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। ওয়ারিয়রস অফ জুলাই ও জুলাই যোদ্ধা ইউনিটি আয়োজিত অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন তারা। রবিবার দুপুরে শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘন্টাব্যাপি এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। জুলাই,শাপলা এবং পিলখানা গণহত্যার বিচারের দাবি ও আওয়ামীলীগ নিষেদ্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার, শহীদ সাগরের মা ছখিনা বেগম,শহীদ সুমন ইসলামের বাবা হামিদ ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আল মাহমুদ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহ পরান, জেলা ওয়ারিয়ার্স অফ জুলাই এর সদস্য সচিব সাজেদুর রহমান, সংগঠক আতিকুর রহমান, রাব্বু প্রমুখ । অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা ওয়ারিয়ার্স অফ জুলাই আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা। এসময় বক্তারা বলেন তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে জুলাই গণহত্যার খুনি শেখ হাসিনার এখনো বিচার চাইতে হচ্ছে। আর তিনি ভারতে আরাম আয়েসে আছেন। এটা হতে পারেনা। অনেকে খুনিদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছেন। এটা মেনে নেয়া হবেনা। তারা বলেন শাপলা চত্বরে হাজার হাজার আলেম কে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, পিলখানায় বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই। আওয়ামীলীগ একটা ভোট চোরের দল। ছাত্র হত্যাকারীর দল। এই দলকে নিষিদ্ধ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

চোখের সামনে শেখ হাসিনার ফাঁসি দেখতে চায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার

আপডেট সময় ০১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫