ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

পদ্মায় নৌকাডুবিতে প্রাণ গেল নবদম্পতির

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে সন্ধানকারী ডুবুরিদল। এই তথ্য নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মজিবুর রহমান।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)। কিছুদিন আগেই তাঁদের বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে শুক্রবার বিকালে সাতবাড়িয়ায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকেই। এক পর্যায়ে নদী ভ্রমণের জন্য ঘুরতে যাওয়া ২০ থেকে ২৫ জন শ্যালো চালিত ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। মাঝনদীতে হঠাৎ করে ঘুর্ণিস্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে নদী পার হতে পারলেও হৃদয় খান ও তাঁর স্ত্রী নিখোঁজ রয়ে যান।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার থেকেই উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তাঁদের সন্ধান মেলেনি।
পরের দিন শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হলে অবশেষে ১০টার দিকে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করতে সমর্থ্য হয় উদ্ধারকারী দল।

পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকমল হোসেন বলেন, “মৌ আমাদের প্রাক্তন শিক্ষার্থী, এখান থেকে এইচএসসি শেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিল।
অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মেয়েটি এভাবে চলে যাওয়ার খবরে আমরা খুবই মর্মাহত।”

ওসি মজিবুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়, পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়।
এই ঘটনায় নিহতদের পরিবার সহ সর্বস্তরেই শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

পদ্মায় নৌকাডুবিতে প্রাণ গেল নবদম্পতির

আপডেট সময় ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫