ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

জামালপুরে জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি, আত্মশুদ্ধি এবং চিরস্থায়ী পুণ্যলাভের আশায় পবিত্র অষ্টমী স্নানে অংশ নিয়েছেন হাজারো হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শহরের দক্ষিণ প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদে এই ধর্মীয় স্নান অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদপাড় পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে। শেরপুর-জামালপুর সেতু এলাকার দক্ষিণ অংশজুড়ে গড়ে ওঠে কয়েক হাজার ভক্তের পদচারণা। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে স্নান করেন।
অষ্টমী তিথিতে নদীতে স্নান করা হিন্দু ধর্ম মতে অত্যন্ত পুণ্যফলদায়ী। এই উপলক্ষে জামালপুর, শেরপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পুণ্যার্থীরা নির্দিষ্ট সময়ে নদীতে অবগাহন করেন। নিজ নিজ ইচ্ছা ও পারিবারিক রীতি অনুযায়ী তাঁরা সঙ্গে আনেন ফুল, বেলপাতা, ডাব, ধান, দুর্বা ও পূজার উপকরণ। এসব সামগ্রী দিয়ে নদীর পাড়ে অর্চনা ও স্নান সম্পন্ন করেন ভক্তরা।
স্নান শেষে পুণ্যার্থীরা যান জামালপুর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী দয়াময়ী কালী মন্দিরে। সেখানে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান এবং ধর্মীয় আচার সম্পাদনের মধ্য দিয়ে তাঁরা নিজেদের আত্মিক শান্তি লাভের চেষ্টা করেন।
অষ্টমী স্নানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে তিন দিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় হস্তশিল্প, প্রসাধনী, খাবারসহ নানা সামগ্রী বিক্রির জন্য দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকা।
অন্যদিকে, অষ্টমী স্নান ও মেলা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জামালপুর জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সনাতন ধর্মালম্বীদের অন্যতম পবিত্র এই উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ, ভক্তি ও আনন্দময় এক মিলনমেলায় পরিণত হয় জামালপুরের ব্রহ্মপুত্র নদ তীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

আপডেট সময় ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫